কবুতরের লফটে মশা তাড়ানোর সহজ উপায়

আসুন জেনে নেই মাত্র ২০ টাকা খরচ করে পুরো বছর মশার উপদ্রব থেকে মুক্ত থাকতে পারবেন

কীভাবে বানাবেন?

প্রয়োজনীয় উপকরণগুলো সবার আগে একসাথে জোগাড় করে নিন

উপাদানঃ

দুই লিটারের একটি প্লাস্টিকের বোতল (কোমল পাণীয়ের বোতল ব্যবহার করতে পারেন)

এক গ্লাসের তিন ভাগের দুই ভাগ ইষৎ গরম পানি

এক কাপের তিন ভাগের ভাগ ব্রাউন সুগার (ব্রাউন সুগার নিয়ে আলাদা বর্ণনা দেয়া হয়েছে)

এক চামচ ইষ্ট

ধারালো ছুরি

এডহেসিভ টেপ

ব্রাউন সুগারঃ

ব্রাউন সুগার হচ্ছে অপরিশোধিত লালচে বর্ণের আখের চিনি সুপারস্টোরগুলোতে পেতে পারেন না পাওয়া গেলেও চিন্তার কোন কারন নেই কাপ সাধারণ চিনিতে টেবিল চামচ ঝোলাগুড় (রাব) ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে মিশিয়ে নিলেই তৈরী হয়ে যাবে ব্রাউন সুগার

ইষ্টঃ

যেকোন সুপার স্টোর কিংবা বড় জেনারেল স্টোরগুলোতে ইস্টের বিভিন্ন সাইজের বোতল পাওয়া যায় সেখান থেকে ক্রয় করে নিতে পারেন ইস্ট সাধারণত এক প্রকার ছত্রাক তবে এই খাবার জিনিস তৈরির কাজে ব্যবহৃত হয় পাউরুটির তৈরির জন্য অন্যতম প্রয়োজনীয় উপাদান এই ইস্ট

প্রস্তুত প্রক্রিয়াঃ

মশা থেকে মুক্ত থাকতে হলে আপনাকে প্রস্তুত প্রণালী ধাপে ধাপে অনুসরন করতে হবে ওপরের ছবিটি লক্ষ্য করুন প্রথমে প্লাষ্টিকের বোতলটির ছিপি খুলে ফেলুন তারপর বোতলটি উপর থেকে / ইঞ্চি রেখে একটি চাকু দিয়ে কেটে ফেলুন তারপর বোতলের নিচের বড় অংশটিতে ব্রাউন সুগার ঢেলে দিন নাড়াবেন না তারপর এক কাপ (২০০ মিলি.) কুসুম গরম পানি ঢালুন তারপর এক টেবিল চামচের তিন ভাগের দুই ভাগ ইষ্ট ছেড়ে দিন এবার বোতলের উপরের অংশটিকে উল্টো করে বড় বোতলের ভেতর বসিয়ে দিন

বোতলের উপরের খোলা মুখ দিয়ে মশা ভেতরে ঢুকবে এরপর এডহেসিভ টেপ দিয়ে বড় এবং ছোট অংশটির জোরা শক্ত করে লাগিয়ে দিন ব্যস! হয়ে গেলো মশা মারার ঘরে তৈরী ফাঁদ এবার ফাঁদটিকে ঘরের যেকোন কোনায় রেখে দিন চলতে পারবেন পুরো এক বছর

এটি যেভাবে কাজ করেঃ

ব্রাউন সুগারের সাথে ইষ্টের রাসায়নিক বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এই উৎপাদন প্রক্রিয়ায় উদ্ভূত কার্বন ডাই অক্সাইড মশাকে আকৃষ্ট করে মশা বোতলের সরু মুখটি দিয়ে ভেতরে প্রবেশ করে সুগারের আঠালো দ্রবণে পড়ে মরে যায়

টিপসঃ

অধিক কার্যকারীতার জন্য এমন কয়েকটি ফাঁদ আপনার পরিষ্কার করা লফত বা ধাপ্রি, শোবার ঘর রান্নাঘরেও রাখতে পারেন

সর্তকতাঃ

বাচ্চাদের নাগালের বাইরে রাখুন যাতে তারা ভুলে খেয়ে না ফেলে

Top of Form

Comments