কবুতরের প্রাকৃতিক ভিটামিন এর উৎস্য



মানুষের দেহের জন্য মোট তেরটি ভিটামিনের প্রয়োজন। সবগুলি বিভিন্ন ভাবে শরীরের প্রয়োজন মেটায়। আমি এখানে সবগুলি নিয়ে আলোচনা করতে চাই না। যেহেতু পাখির প্রতি আমার একটা দুর্বলতা আছে তাই এইসব ভিটামিন এর মধ্যে ভিটামিন E এর সাথে পাখির সম্পর্ক নিয়ে কিছু আলোচনা করতে চাই

অন্যান্য কাজের মধ্যে ভিটামিন E এর অন্যতম একটি কাজ হলো প্রজনন ক্ষমতা বৃদ্ধি করা। নিয়মিত ভিটামিন E পেলে পাখির ডিমের fertility বৃদ্ধি পায়।

প্রশ্ন করতে পারেন তাহলে ভিটামিন E কোথায় পাব? ঔষধ কিনে খাওয়াব? জ্বিনা জনাব আমি সে পরামর্শ দেবনা। আপনি নিজেই ঘরে বানিয়ে খাওয়াবেন। আবার প্রশ্ন করবেন ভিটামিন আবার বানায় কিভাবে?

দুটি উদাহরণ দেই। যখন কাঁচা কলা সব্জি হিসেবে খাই তখন প্রধানত iron টা বেশি পাই। আবার যখন পাকা কলা খাই তখন potassium carbohydrates বেশি পাই। ঠিক তেমনি যখন একটি কাঁচা আম খাই তখন এর মধ্যে ভিটামিন C বেশি পাই এই আমটা যখন পাকে তখন তাতে ভিটামিন A এর পরিমান বেড়ে যায়। ভিটামিন E এর প্রধান উৎস হল সবুজ শাক সবজি, বাদাম অংকুরিত শস্যদানা। ধান, গম, ছোলা বিভিন্ন seed mix থেকে পাওয়া যায় carbohydrates আর plant protein কিন্তু এগুলিকে যদি অংকুরিত করে নেয়া যায় তবে ভিটামিন E পাওয়া যাবে বেশি।

আসুন এবার বানানোর পদ্ধতিটা শিখে নেই। প্রথমে কিছু ধান গম ভাল মত ধুয়ে সারা রাত পানিতে ভিজিয়ে রেখে দিন পরদিন সকালে একটা ট্রেতে ভিজা কাপড় বিছিয়ে তার উপর সেগুলি বিছিয়ে দিয়ে আরেকটা ভিজা কাপড় দিয়ে ঢেকে দিন। মাঝে মাঝে কাপড়টা পানি ছিটিয়ে ভিজিয়ে দিন। পরের দিন, তার পরের দিন বা তারো পরের দিন শস্যগুলি অংকুরিত হবে এবং অংকুরগুলি বড় হতে থাকবে। সেখান থেকে প্রয়োজন মত নিয়ে আপনার পাখিকে খেতে দিন আশাকরি আপনার পাখির breeding success বাড়বে ইন শা আল্লাহ।

এসব কথা আমি কোন expert হিসেবে বলছি না। মনে আসলো তাই লিখলাম। ইচ্ছে হলে লেখাটা পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, সংযোজন, সংশোধন কিংবা বর্জনও করতে পারেন।
লেখাটির ব্যাপারে তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করেছেন আমার সহ ধর্মিনী যিনি একজন পুষ্টিবিদ, প্রাক্তন প্রভাষিকা হাবিবুল্লা বাহার ইউনিভার্সিটি কলেজ, বর্তমানে ICDDRB তে Senior Research Officer হিসেবে কর্মরত আছেন। ধৈর্য্য ধারণ করে পড়ার জন্য ধন্যবাদ।

সংগৃহীত। মূল পোস্ট: দেখুন

 By Shafiqul Islam Khan

Addition:


গমের চারা ঘাস ( Wheat grass) কবুতর এর জন্য হতে পারে একটি আদর্শ খাবার ঘাস যা বিভিন্ন রকম পুষ্টি, ভিটামিন এবং মিনারেলস পরিপূর্ন।

অংকুরিত গম একটি পাত্রে ঘন করে বিছিয়ে দিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। প্রতিদিন হাল্কা করে পানি স্প্রে করতে হবে। কয়েকদিনেই ইনশা আল্লাহ চারা বের হবে। চারা বের হবার ৬ষ্ঠ দিনে এটা খাবার হিসেবে কবুতরকে দেবার জন্য আদর্শ অবস্থায় পৌছাবে। ৭ম দিনে চারার পাতাটি split হয়ে এর ভিটামিন সহ অন্যান্য উপাদান আদর্শ মাত্রা থেকে কমে যায়।
ভিডীওতে পুরো প্রকৃয়া বিস্তারিত দেয়া আছে, দেখে নিন প্লিজ।

#Nutritional_content. Wheatgrass is a source of potassium, dietary fiber, vitamin A, vitamin C, vitamin E (alpha tocopherol), vitamin K, thiamin, riboflavin, niacin, vitamin B6, pantothenic acid, iron, zinc, copper, manganese and selenium. Wheatgrass is also a source of protein (less than one gram per 28 grams).
Wheatgrass - Wikipedia

#Have you ever tried wheatgrass juice for your self? if not try once...

আপনার কবুতর Wheatgrass খাচ্ছে না? খাবার পানির সাথে Wheatgrass জুস দিলে কেমন হয়? সাবধান, ড্রপিংস সবুজ দেখে ঘাবড়ে যাবেন না আবার!!!

আরো তথ্য পেতে গুগুল মামার সাহায্য নিন।



(কপি পোস্ট)

Comments

Popular posts from this blog

কবুতরের বাণিজ্যিক প্রতারণার ধরন নিয়ে মজার গল্প

কবুতরের লফটে মশা তাড়ানোর সহজ উপায়